নির্বাচনের মাঠে ইইউর বাঁশি, খেলা হবে তো ঠিকঠাক?

 

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় পশ্চিমা দেশগুলো। নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে সে বার্তা দিচ্ছে। যদিও শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি এখনও নিশ্চিত নয়। কারণ, রাজনৈতিক দলগুলো এ বিষয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি। ইইউর প্রতিনিধিদের কাছেও নির্বাচন নিয়ে নিজেদের ‘একরোখা’ অবস্থানের কথা বলেছে দলগুলো।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে রয়েছেন ইইউর ছয় সদস্যের প্রতিনিধি দল (স্বাধীন বিশেষজ্ঞ দল)। দলটিকে বলা হচ্ছে মূলত প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। কারণ, আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না আর পাঠালে কত জনবল বা কী কী দরকার পড়বে সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেবে প্রতিনিধি দলটি।


নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম