বর্ধিত ভাতায় সন্তুষ্ট নন চিকিৎসকরা, কর্মসূচি চলবে

 

মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্রাজুয়েট মেডিকেল শিক্ষার্থীদের ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার ঘোষণা দিয়েছে সরকার। তবে ৫০ হাজার টাকা দাবির বিপরীতে মাত্র ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধিতে সন্তুষ্ট নন চিকিৎসকরা। যে কারণে ভাতা বৃদ্ধির দাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

রোববার (১৬ জুলাই) রাতে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সাবেক আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম